কী? কিছু বলবেন বোধয়? ভুলভাল শুনতেও পারি - তবে যেভাবে পথরোধ করে দাঁড়ালে জীবনের - ভুলে গিয়ে প্রতিটি মুহুর্ত যা ছিলো দু'জনার। এখন ভেবে নিতে পারি - বজ্রকঠিন স্বরে কিছু বলতে ; থামতেও পারো তুমি। যা অলিকভাবনা আমার - আসলে তুমি এখানে ওখানে ছোটাছুটি করতে পারো। যেতে পারো যারতার কাছে- শুধু আমার বেলায় তোমার সময় থাকেনা - অবাঞ্চিত করে রেখে মুঠোফোনে। ভাবছো জিতেই গেছো - হুম তা ভাবতে পারো। যে তুমি দেখোনি অপেক্ষা - সারাটা জীবন। আজ সে তোমার জন্য একটা উন্মাদ ছেলে, রক্তলাল চোখে একটা কবিতা নিয়ে দাঁড়িয়ে থাকে, ঠায়। যে তোমার পরিচয় ছিলোনা অবহেলা শব্দের সাথে, সে তোমায় ভালোবেসে অবহেলার সাথে একটা জীবন ক্যাকটাস গাছটার সাথে থেমে আছে বহুদিন- আসলে উদ্ভিদবিশারদ তুমি বুঝতে পারোনা মানুষ যখন গাছ হয়ে যায় তখন প্রকৃতি.... ধ্যাতছাই.. ধুরর ছাই - এ-ই যাহঃ আপনার নামীদামী বান্ধবীরা রাগ করে ফেলবে এখন! এ-ই রে সেরেছে আমি আপনাকে তুমি করে বলে ফেলেছি নেহাত! ক্ষমা করবেন- রাস্তার ছেলে আমি শিখে নিতে পারিনি কখন কাকে তুমি কখন কাকে আপনি করে বলতে হয়, এ-ই যাহ - বেশি কথা বলাট...