কবিতার কাজ
হাত থেকে হাত সরে গেলে রয়ে যায়
ধুলো। আর শুধু হাসি পায় সুনিশ্চিত
মৃত্যুর আগে। এইযে এত এত
কথা আর গাল ভরা বুলিতে কবিতা একটা
শিল্প বলে ওঠা প্রাতিষ্ঠানিক দরোজা জানে না,
কবিতা শিল্প নয়, প্রতিষ্ঠানের যোণীতে কলম ডুবিয়ে, আয়ু কমিয়ে, শব্দে শব্দে –
শব্দের সকল কুমারীত্ব ভেঙ্গে,
কবিতা লেখাটাই মূলত কবিতার একমাত্র কাজ।
Comments
Post a Comment